| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
পিপলস ইন্স্যুরেন্সের উপদেষ্টা পদে মোহাম্মদ হোসেন খালেদের পুনঃনিয়োগ অনুমোদন
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা পদে মোহাম্মদ হোসেন খালেদের পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।১৪ মার্চ ২০২৫ তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাস মেয়াদে এই পুনঃনিয়োগ কার্যকর হবে।নিয়োগপত্রে উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ সাপেক্ষে এ অনুমোদন প্রদান করা হয়েছে বলে ২৬ মে এ সংক্রান্ত এক সার্কুলারে জানিয়েছেন আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মোঃ সোলায়মান।
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam