| বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক হলেন ভিক্টর মোহসীন
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হয়েছেন মোহাম্মদ মিজান ভিক্টর মোহসীন। গতকাল পরিচালনা পর্ষদের ৪৪২তম সভায় তাকে এ পদে নিযুক্ত করা হয়। ভিক্টর মোহসীন পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসীনের ছেলে। তিনি গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সাইকোলজি ও মার্কেটিংয়ে বিএসসি সম্পন্ন করেছেন। ভিক্টর মোহসীন বর্তমানে পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি অ্যালুমিনিয়াম এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস লিমিটেডের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি অক্সিজেন স্পোর্টস জোনের এমডি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam