শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত

প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১৯ জুন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল।
উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামাল উদ্দিন, হাসিনাতুন নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর (এসিআইআই), এডমিন এন্ড এইচ আর মেজর সাদাত মো. মুসা পিএসসি (অবসরপ্রাপ্ত), চীফ ফাইনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল এফসিএস সহ অন্যান্যরা।

এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে তাদের মতামত ও ই-ভোট প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির কার্যক্রমে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এসময় কোম্পানি সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় শেয়ারহোল্ডারদের ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়।
কোম্পানিটি ২০২৪ সালে গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৫০ কোটি টাকা। উক্ত বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ৫৫ কোটি টাকা। মোট দাবি পরিশোধের পরিমান ৫২ কোটি টাকা। মোট সম্পদের পরিমান ৫৯৯.৫১ কোটি টাকা।

কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানির পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানির সকল স্তরের কর্মকর্তা কর্মচারিদের অক্লান্ত পরিশ্রম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com