শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রতিবন্ধী শিশুকে হত্যা করল মা

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   45 বার পঠিত

প্রতিবন্ধী শিশুকে হত্যা করল মা

সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশু আহম্মদ উল্লাহ আলিফকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় ঘাতক মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত আহম্মদ উল্লাহ আলিফ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার আরিফুল রহমান হাসানের ছেলে।

পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com