শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান

  |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান

৭১তম ওভারেই শেষ হয়েছে কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ব্যাট করতে নেমে একাধিক ব্যাটার বড় ইনিংসের আভাস দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান।

এবারো ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। পরপর দুটি টেস্টেই প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেছেন তিনি। দ্বিতীয় সেশনের শেষে লিটনের বিদায়ে ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। শেষ সেশনে তারা খুইয়েছে আরো ৩ উইকেট।
অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে আউট করেছিলেন লিটন দাসকে। তার বলেই স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন গল টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। ৭৫ বলে ৩৫ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬০।

একই পথ ধরে থিতু হওয়ার পর বিশ্ব ফার্নান্দোকে নিজের উইকেট দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ৪২ বলে করেন ৩১ রান। তাতে ভাঙে নাঈম হাসানের সঙ্গে গড়া ৩৭ রানের জুটি। এরপর ২৫ রান করে বিদায় হন নাঈমও। তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো।

আজ বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ২৪ বলে ৯ রানে তাইজুল ও ৫ বলে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com