শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রধান বিচারপতির সঙ্গে ‘রুদ্ধদ্বার বৈঠক’ সিইসির

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

প্রধান বিচারপতির সঙ্গে ‘রুদ্ধদ্বার বৈঠক’ সিইসির

সংগৃহীত ছবি

প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পরে দুইটার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান তিনি। এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন তারা।

সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতেই সুপ্রিম কোর্টে এসেছেন বলে দাবি করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তিনি কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। সেজন্য সৌজন্য সাক্ষাত করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাত।

অন্য কোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কথা বলবো না। আমার অফিস বিস্তারিত জানাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com