শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক পিএলসি ও ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত

প্রাইম ব্যাংক পিএলসি ও ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

ট্রুফিট অ্যান্ড হিল হল লন্ডনের নামকরা ও ঐতিহ্যবাহী জেন্টেলম্যানদের প্রিমিয়াম বারবার সপ ও পারফিউম প্রস্তুতকারক হিসেবে স্বীকৃত। যা ২’শ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদান করে আসছে। এটি বিশ্বের প্রাচীনতম একটি প্রিমিয়াম বারবার সপ। যা ওয়ার্ল্ড গিনেস বুক ২০০০ কর্তৃক স্বীকৃত।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক (প্রায়োরিটি ব্যাংকিং) গ্রাহকরা ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশ থেকে ৭ হাজার টাকার সম-মান বা তার বেশি পরিমাণে ক্রয় করা যেকোনো পণ্যের উপর ১০% ডিসকাউন্ট, ক্লাসিক থেকে রয়েল সার্ভিসে আপগ্রেড পরিষেবার উপর ২০% সঞ্চয় এবং বার্ষিক মেম্বারশিপে দুই মাস এক্সটেনশন (রয়্যাল ও ক্লাসিক মেম্বারশিপ) সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরি এবং ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সিইও মাহিরা হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের ইভিপি ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের প্রধান তামান্না কাদেরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com