| শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 185 বার পঠিত
ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ
ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবির ৫২ লাখ টাকা পরিশোধ করেছে। এ উপলক্ষে সম্প্রতি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকের মাঝে বীমা দাবির চেক বিতরণ করেন কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন। ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী এমডি মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার এবং ভাইস প্রেসিডেন্ট জিএম হেলাল উদ্দিন। এ সময় আরো বক্তব্য দেন ফরিদপুর জোনপ্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনপ্রধান মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানে পাঁচ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam