শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফিনিক্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২০ শতাংশ

  |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ফিনিক্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২০ শতাংশ

ফিনিক্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২০ শতাংশ

বীমা খাতে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা কমেছে প্রায় ২০ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ফিনিক্স ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২০ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৪২ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়াহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯ টাকা ৯০ পয়সায়।

ফিনিক্স ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১০ জুন ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ফিনিক্স ইন্স্যুরেন্স ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ৪১ হাজার ৫৭২। এর মধ্যে ৩৮ দশমিক ১৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩ দশমিক ৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৮ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com