| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালকে ১৮ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক
গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের ছানি অপারেশনের লক্ষ্যে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালে ১৮ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। অনুষ্ঠানে বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের এমডি ডা. নিয়াজ আবদুর রহমান, মধুমতি ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam