ব্যাংকের খবর ডেস্ক | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 203 বার পঠিত
সংগৃহীত ছবি
পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, এসভিপি মো. জহুরুল হক, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক রাগিব ইবনুল আসিফসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam