শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানিগুলোর শীর্ষ ব্যক্তিদের পাসপোর্টের অনুলিপি চায় আইডিআরএ

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

বীমা কোম্পানিগুলোর শীর্ষ ব্যক্তিদের পাসপোর্টের অনুলিপি চায় আইডিআরএ

বীমা কোম্পানিগুলোর শীর্ষ ব্যক্তিদের পাসপোর্টের অনুলিপি চায় আইডিআরএ

দেশের বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সত্যায়িত অনুলিপি চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক চিঠিতে কোম্পানিগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়। যদিও এর আগে কখনো পাসপোর্টের তথ্য আইডিআরএ থেকে চাওয়া হয়নি। এমনকি আইন ও বিধি-প্রবিধানেও পাসপোর্টের তথ্য চাওয়ার নির্দেশনা নেই।

আইন অনুযায়ী, বীমা কোম্পানির উপদেষ্টা ও মুখ্য নির্বাহী নিয়োগের পূর্ব অনুমোদন দেয় আইডিআরএ। এক্ষেত্রে নথিপত্র দাখিলের চেকলিস্টে পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হবে এমন কোন নির্দেশনা নেই। এ দু’টি পদ ছাড়া অন্য কোন পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় না। এ ছাড়াও প্রতি বছর পরিচালকদের সম্পদ বিবরণী ও হলফনামা দাখিল করতে হয়। তবে এই হলফনামা ও সম্পদ বিবরণীর সাথে পাসপোর্টের কপি চাওয়া হয় না।

অপরদিকে শেয়ার হস্তান্তর, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যেসব নথিপত্র চাওয়া হয় সেখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিলের নির্দেশনা থাকলেও পাসপোর্টের ফটোকপি দাখিলের কোন নির্দেশনা নেই। আইডিআরএ বলছে, তথ্য সংরক্ষণের জন্য পাসপোর্টের এই অনুলিপি চেয়েছে সংস্থাটি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com