| বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 161 বার পঠিত
বীমা দাবির ২৫ কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) গ্রাহকের অগ্নিবীমা দাবির ২৫ কোটি ৫৯ হাজার ১০৩ টাকা প্রদান করেছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপক মিজানুর রহমানের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন বিএনআইসিএলের এমডি ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্। এ সময় কোম্পানির দাবি ও পুনঃবীমা বিভাগের ডিএমডি মো. ইকবাল হোসেন চৌধুরী, এসইভিপি (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম, কোম্পানি সচিব মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
Posted ৬:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam