শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

  |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

বীমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

বীমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করার লক্ষ্যে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ। কোম্পানির কুমিল্লায় থাকা ২০ শতাংশ জমি বিক্রি করবে। এ বিষয়ে ১২ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়েছে কোম্পানিটি। এর আগে গত ২০ জানুয়ারি পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় পদ্মা লাইফ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, কুমিল্লা সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত এ জমির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। জমি বিক্রির টাকায় দাবিদারদের পাওনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে পদ্মা লাইফ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পদ্মা লাইফের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭, ২০১৮ ও ২০১৯ হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৪২ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ২০ ও ৩০ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com