শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেস্ট সিইও’র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন

বীমার খবর ডেস্ক   |   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত

বেস্ট সিইও’র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন

সংগৃহীত ছবি

দেশের শীর্ষতম জীবন বিমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বছরের সেরা সিইও’র স্বীকৃতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মালদ্বীপে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে কাজিম উদ্দিনকে এ স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে কাজিম উদ্দিনের হাতে ‘বেস্ট সিইও অব দা ইয়ার-২০২৩’ এর অ্যাওয়ার্ডটি তুলে দেয় সামিট কর্তৃপক্ষ।

কাজিম উদ্দিনের দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে করোনা মহামারীর মধ্যে ব্যবসায়ীক সাফল্য অর্জন ও পরবর্তীতে সাফল্যের ধারা বজায় রেখে সকল সূচকে কোম্পানিকে এগিয়ে নেয়াসহ বহুবিধ কর্মের জন্য তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

বেস্ট সিইও স্বীকৃতি লাভ করায় কাজিম উদ্দিনকে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বেস্ট সিইও অব দ্যা ইয়ারের পাশাপাশি বিমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় ন্যাশনাল লাইফকে ‘স্পেশিয়ালিস্ট ইন্স্যুরেন্স কোম্পানি’র স্বীকৃতি দেয় সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com