শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যবসা সমাপনী হিসাবসহ লাইফ বীমার ১০ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ

  |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ব্যবসা সমাপনী হিসাবসহ লাইফ বীমার ১০ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ

ব্যবসা সমাপনী হিসাবসহ লাইফ বীমার ১০ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ

সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির ২০২৪ সালের ব্যবসা সমাপনী হিসাবসহ ১০ বছরের তথ্য চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নির্ধারিত ফরমে আগামী ৩১ জানুয়ারির মধ্যে কর্তৃপক্ষে এসব তথ্য দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে কোম্পানিগুলোকে হুশিয়ারি করা হয়েছে, নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ৬ জানুয়ারি বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক লাইফ বীমা কোম্পানিসমূহ এবং করপোরেশনের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ব্যবসার হিসাব সমাপন করে সংযুক্ত ছক (বীমা ব্যবসার সমাপনী প্রতিবেদন, পত্রের সাথে সংযুক্ত ফরম এ,বি ও সি) অনুযায়ী উপাত্ত দ্বারা প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিএফও কর্তৃক সত্যায়িত করে ৪ সেট নথি আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও ব্যবসায় সমাপনী বিবরণীতে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম শিরোনামে (নবায়ন প্রিমিয়ামের বিপরীতে প্রদর্শন করা হয়) প্রদর্শিত অর্থের যে অংশ উক্ত বিবরণী দাখিলের পর হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আদায় হবে মর্মে প্রতীয়মান হয় তা কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।

বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক ২০২৪ সহ বিগত ১০ বছরের তথ্যাদি দ্বারা কী ফিনান্সিয়াল ইন্ডিকেটরস এবং স্টেটমেন্ট অব দ্যা রিকনসিলিয়েশন সংক্রান্ত বিবরণী সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com