শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আনিসুজ্জামান

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আনিসুজ্জামান

সংগৃহীত ছবি

সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম আনিসুজ্জামান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোম্পানি সেক্রেটারি এবং হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি পদে দায়িত্বরত ছিলেন।

১৯৯৬ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে কাজ করেন।

আনিসুজ্জামান ২০১৫ সালের অক্টোবরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ব্যাংক এশিয়ায় যোগ দেন। ব্যাংক এশিয়ার সঙ্গে তার ৮ বছরেরও বেশি কর্মজীবনে তিনি বিভিন্ন উদ্ভাবন, পরিবর্তন, পরিবর্ধন, কর্পোরেট গভর্ন্যান্স এবং রেগুলেটরী বিষয়ক কার্যাবলী তত্ত্বাবধানে নেতৃত্ব দিয়ে আসছেন।

আনিসুজ্জামান দেশের একজন অন্যতম ব্যাংকার যিনি তার ২৫ বছরের ক্যারিয়ারে একদিকে কোর ব্যাংকিং এবং অন্যদিকে গবেষণা, কৌশলগত পরিকল্পনা, কর্পোরেট গভর্ন্যান্স, কনসালট্যান্সি এবং একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

আনিসুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, যুক্তরাজ্য থেকে ফিন্যান্সে এমএস সম্পন্ন করেন। কর্মজীবনে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরষ্কার ও প্রশংসাপত্র অর্জন করেন এবং পেশাগত কাজে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com