শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেইমার

খেলা ডেস্ক   |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেইমার

ফাইল ছবি

হতাশার কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরলেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নেইমার ছাড়াও ২ সদস্যের দলে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।

আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ঘরের মাঠের এই ম্যাচের পর ১২ সেপ্টেম্বর লিমাতে পেরুর মোকাবেলা করবে।

ব্রাজিলিয়ান কোচ ৪৯ বছর বয়সী দিনিজের অধীনে এটাই প্রথম দল ঘোষণা। কাতারের হতাশাজনক বিদায়ের পর তৎকালীন কোচ তিতে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর দিনিজের উপর অস্থায়ী দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

৩১ বছর বয়সী নেইমার অতি সম্প্রতি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন। রিও ডি জেনিরোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে গিয়ে নেইমার প্রসঙ্গে দিনিজ বলেছেন, ‘আমি তার সাথে সম্প্রতি কথা বলেছি এবং সে জাতীয় দলে খেলতে রাজী আছে। তার মানের একজন খেলোয়াড়কে পাওয়া সত্যিই কঠিন। বিরল প্রতিভার অধিকারী নেইমারকে পেয়ে আমরাও সৌভাগ্যবান।’

ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন, বেন্তো, এডারসন

ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, হেনরিখ, রেনান লদি, ইবানেজ, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকিনিওস, নিনো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোয়েলিনতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা

ফরোয়ার্ড: আন্তোনি, নেইমার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com