শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্যে প্রভাব ফেলবে না: সালমান এফ রহমান

শিল্প-বাণিজ্য ডেস্ক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্যে প্রভাব ফেলবে না: সালমান এফ রহমান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সঙ্গে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাজার বিশ্বের অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো বিশেষ সুবিধা দেয়নি। সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হয়। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাজ্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যেটা যুক্তরাষ্ট্র দেয়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে। তারা বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে। সরকার বলেছে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই; বাধা দিতে চাই না। প্রধান বিরোধী দল বলছে, তারা নির্বাচন হতে দেবে না। তার মানে, কীভাবে হতে দেবে না? একটাই পথু ভায়োলেন্স (সহিংসতা)। ভিসা বিধিনিষেধ জারি হয়েছে যারা নির্বাচনে বাধা দেবে তাদের জন্য। বিধিনিষেধের তালিকায় তো অপজিশনের (বিরোধী দল) নামও আছে।

জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন, পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেটা তাদের ব্যাপার। আমরা সংবিধান মেনে নির্বাচন করব। আমাদের নির্বাচন কমিশন শতভাগ স্বাধীন। একসময় এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে ছিল। এখন সম্পূর্ণ স্বাধীন। পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এর আগে ওই হোটেলে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল সোমবার।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com