শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ময়মনসিংহে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ময়মনসিংহে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গণ-গ্রামীণ বীমার ময়মনসিংহ জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের গ্রামাউস-সেন্টারে এই সভা আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, ইভিপি (আইটি) মো: শামীম রেজা এবং এভিপি (উন্নয়ন) বিপুল চন্দ্র ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন ব্যবস্থাপক মো. আব্দুল জলিল, অপারেশন ম্যানেজার মো. মজিবুর রহমান ও সহকারী উন্নয়ন ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান।

ফিন্যান্সিয়াল এসোসিয়েট এবং ইউনিট ম্যানেজার সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীরা তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরাসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

‘স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমাকে সঙ্গে করে’ এই স্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্রবীমার কার্যক্রমকে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com