শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাদক বিরোধী কর্মকান্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

  |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

মাদক বিরোধী কর্মকান্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

মাদক বিরোধী কর্মকান্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান; শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের; পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ; বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল; জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; এনটিএমসি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি; বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি; ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনে সার্বিক ব্যবস্থাপনার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com