ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
সংগৃহীত ছবি
বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৩ তম সভায় তাঁদেরকে এই পদে নির্বাচিত করা হয়। তাঁরা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।
মো. আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam