ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
সংগৃহীত ছবি
আধুনিক ও উন্নত গ্রাহকসেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের রামপুরা শাখা স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় গতকাল কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে ফিতা কেটে নতুন ঠিকানায় রামপুরা শাখা উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ এবং পরিচালক মো. আব্দুল হান্নান, মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
Posted ১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam