শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

সংগৃহীত ছবি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি দেশের ৪র্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে তার বাণিজ্যিক কার্যক্রমের ১১ বছর পূর্ণ করেছে ২০ জুন।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও বিভাগীয় প্রধানরা।

ব্যাংকের ১১তম বর্ষের সফল সমাপ্তির জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

মো. আহসান-উজ জামান বলেন, আমরা পরিষেবা ও পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে সব সমই অগ্রগামী। আজ আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন একটি পণ্য ‘এমডিবি সিকিউরড ক্রেডিট কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন থেকে আমাদের গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন)-এর মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে তার ডিপিএস/এফডিআর এর বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সর্বদা অগ্রণী ছিল। ব্যাংকটি তার মূল্যবান গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান দেয়। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে ‘সিকিউরড ক্রেডিট কার্ড’ ডিজিটালাইজড সংযোজনগুলোর মধ্যে আরও একটি, যার জন্য গ্রাহককে কোনো শাখায় যাওয়ার প্রয়োজন হবে না এবং কাগজপত্রেরও প্রয়োজন হবে না।

এছাড়া ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জুন ব্যাংকের সব শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে তাদের গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দিনটি উদযাপন করে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com