শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক নেবে আইডিআরএ

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক নেবে আইডিআরএ

মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক নেবে আইডিআরএ

মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক (পূর্ণকালীন) নেবে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

আবেদনকারীর যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবশ্যই ম্যাস কমিউনিকেশন ও জার্নালিজম/ মিডিয়া স্টাডিজ/ মিডিয়া এন্ড কমিউনিকেশন বিষয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদনের তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে।

দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে সিনিয়র স্টাফ রিপোর্টার/স্টাফ রিপোর্টার/ করেসপন্ডেন্ট হিসেবে অনূন্য ১০ বৎসরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে বৈদেশিক প্রশিক্ষণ অর্জন, আন্তর্জাতিক সংস্থায় নিবন্ধ রচনা সংশ্লিষ্ট পরামর্শক হিসেবে কর্ম-অভিজ্ঞতা, এডিটিং এ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণ অগ্রাধীকার যোগ্য।

নিয়োগের ক্ষেত্রে যেসব শর্ত আরোপ করা হয়েছে-

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মিডিয়া ও কমিউনিকেশন ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য মিডিয়া ও কমিউনিকেশন কৌশলপত্র প্রস্তুতকরণ ও বাস্তবায়ন; নলেজ ও ইনফরমেশন ম্যানেজমেন্ট কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন;

মিডিয়া ডাটাবেজ (বীমা/বিজনেস রিপোর্টিং সংশ্লিষ্টদের তথ্য সম্বলিত) তৈরি ও সংরক্ষণ; ইলেকট্রনিক নিউজ আর্কাইভ (বীমা সংশ্লিষ্ট) প্রস্তুতকরণ ও সংরক্ষণ; প্রেস ইশতেহার/বিজ্ঞপ্তি প্রস্তুতকরণ ও প্রচার;

বীমা/বিজনেস রিপোর্টারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার মাধ্যমে কর্তৃপক্ষের মিডিয়া ভাবমূর্তি সংহতকরণ; বীমা সংশ্লিষ্ট গঠনমূলক নিবন্ধ প্রস্তুত ও মিডিয়াতে প্রকাশ করা;

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট হালনাগাদকরণ, ফেসবুক, লিংকডইন, এক্স- হ্যান্ডেলসহ অন্যান্য সোস্যাল মিডিয়া প্লাটফর্মে কর্তৃপক্ষের সকল অফিসিয়াল পেইজসমূহ পরিচালনা;

নির্বাচিত আবেদনকারীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সম্মানী নির্ধারণ করা হবে;

নির্বাচিত পরামর্শকের কাজের মেয়াদ প্রাথমিকভাবে এক বৎসর হবে যা কর্তৃপক্ষের সন্তুষ্টিক্রমে বৎসর ভিত্তিতে নবায়নযোগ্য।

আবেদনকারীকে সাদা কাগজে যেসব তথ্য ও চাহিদা প্রতিপালনপূর্বক আবেদন করতে হবে-

নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ এবং অভিজ্ঞতার বিবরণ।

আবেদন ‘চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ বরাবর আগামী ৬ মার্চ ২০২৫ তারিখের মধ্যে ই-মেইলযোগে/ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। (ই-মেইল: networkadmin@idra.org.bd)

আবেদনের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (রঙিন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

প্রত্যেক আবেদনকারীকে আবেদনের সাথে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ এর অনুকূলে ৩০০ টাকা মূল্যের পে-অর্ডার/ ড্রাফ্ট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।

মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোন শর্ত সংশোধন/ সংযোজন/ বিয়োজন/ পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com