শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে অগ্রণী ইন্স্যুরেন্স

  |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে অগ্রণী ইন্স্যুরেন্স

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে অগ্রণী ইন্স্যুরেন্স

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র ওয়েবসাইটেও অগ্রণী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা- সিটি সেন্টার (লেভেল- ১৭), ৯০/১, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০।

এ ছাড়াও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান বরাবর এই আবেদন পাঠানো যাবে। এক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক তোলা ছবি এবং প্রাসঙ্গিক নথিপত্র পাঠাতে হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-সহ ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি।

এক্ষেত্রে খ্যাতনামা কোন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা প্রাধান্য পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর। নন-লাইফ বীমা ব্যবসায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

2025-01-23-07-38-9a2384fe40ac8e50327bc699d68cb90d (1)

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(314 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com