শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯তম এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

  |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯তম এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯তম এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এ সময় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং পরিচালকদের মধ্যে রিয়াজ উদ্দিন আহমেদ, এএনএম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও অধ্যাপক আনসার আলী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাটি সঞ্চালনা করেন এএমডি ও কোম্পানি সচিব মো. এনামুল হক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com