শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২২ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে।

সম্প্রতি খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম খুলনা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মনিরুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, বর্তমানে এসআইবিএল পরিবারের মেধাবী সন্তানদের পুরস্কৃত করা হলেও আগামীতে এর পরিসর বাড়বে। মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ ও দেশ গড়ার কারিগর। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com