শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রংপুরে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

  |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   194 বার পঠিত

রংপুরে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

রংপুরে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রংপুরে বীমা দাবির চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুরের গঙাচড়া উপজেলার গঞ্জিপুরে অবস্থিত ভিন্ন জগৎ পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি গ্রাহকদের মাঝে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু ও রংপুরের জেনারেল ম্যানেজার বদিউজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে। আমরা গ্রাহকের বাড়ি গিয়ে দাবির টাকা পৌঁছে দিয়ে আসি। এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com