শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপগঞ্জে জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স

  |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

রূপগঞ্জে জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স

রূপগঞ্জে জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬০ দশমিক ২২ ডেসিমল জমি কেনার সিদ্ধন্ত নিয়েছে। সর্বশেষ পর্ষদ সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, এ জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ছাড়াই কোম্পানিটির খরচ হবে ৯০ কোটি ৩০ লাখ টাকা। নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমতি সাপেক্ষে এ জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সেনা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৫ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সেনা ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সায়।

সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ৯৯ পয়সায়।

২০২১ সালে ‘‌সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। গত বছরের ৮ সেপ্টেম্বর কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘‌সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখা হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪৯ কোটি ৭১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা চার কোটি। এর মধ্যে ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৭ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৬ টাকা ও ৫৯ টাকা ৫০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com