শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানাসহ ৩ নির্দেশ আইডিআরএ’র

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

রূপালী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানাসহ ৩ নির্দেশ আইডিআরএ’র

রূপালী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানাসহ ৩ নির্দেশ আইডিআরএ’র

মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রাখায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে কোম্পানিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

জরিমানার টাকা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৯ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লংঘন করেছে রূপালী ইন্স্যুরেন্স। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো হলো-

> বিগত ২ জানুয়ারি ২০২৩ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হলো;

> আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে;

> ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com