শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোহিতের জায়গায় ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

  |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

রোহিতের জায়গায় ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

রোহিতের জায়গায় ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

রোহিত শর্মার অবসর গ্রহণের পর নতুন টেস্ট অধিনায়ক বেছে নিল ভারত। বিশ্বের অন্যতম সেরা টেস্ট দলের অধিনায়ক হলেন ওপেনিং ব্যাটার শুবমান গিল। ইংল্যান্ডের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ হবে ২৫ বছর বয়সী গিলের প্রথম মিশন। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ঋষভ পন্ত।

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন শীর্ষ পেস বোলার জশপ্রীত বুমরাহ, রোহিতের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্বও দেন। নতুন অধিনায়ক হিসেবে তার নামই উচ্চারিত হচ্ছিল। যদিও নির্বাচক প্যানেলের প্রধান অজিত আগারকার বলেছেন, কাজের চাপ কমাতে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সবগুলোতে খেলা হবে না বুমরাহর। এ কারণেই তাকে অধিনায়ক বেছে নেয়া হয়নি।

ভারতের হয়ে ৩২ টেস্ট খেলে ৫ সেঞ্চুরিতে ৩৫.০৫ গড়ে ১ হাজার ৮৯৩ রান করেছেন গিল। তিনি ওয়ানডেতে উজ্জ্বল। ৫৫ ম্যাচে ৫৯.০৪ গড়ে ৮ সেঞ্চুরির সাহায্যে করেছেন ২৭৭৫ রান।

ইংল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাই সুদর্শন ও অর্শদীপ সিং। এছাড়া দলে ফিরেছেন করুণ নায়ার ও শারদূল ঠাকুর। ইংল্যান্ডে সিরিজ শুরু হবে ২০ জুন।

গত মে মাসে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তিনি খারাপ ফর্ম থেকে বের হতে না পেরেই সাদা পোশাকের ক্রিকেট ছাড়েন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালো করতে পারেননি বলে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

ভারতীয় স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক, উইকেটকিপার), জশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শন, অভিমন্য ঈশ্বরণ, করুণ নায়ার, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, শারদূল ঠাকুর ও অর্শদীপ সিং।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com