শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

সংগৃহীত ছবি

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুলাই সকাল সাড়ে ১০টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৮) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৯.৩৬) টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com