ব্যাংক ডেস্ক | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 100 বার পঠিত
সংগৃহীত ছবি
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৮৫৯তম সভা ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন।
এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam