ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 233 বার পঠিত
সংগৃহীত ছবি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) এএইচএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam