ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ০৯ জুন ২০২৪ | প্রিন্ট | 134 বার পঠিত
সংগৃহীত ছবি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ এবং মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam