ব্যাংক ডেস্ক | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 318 বার পঠিত
সংগৃহীত ছবি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৬৫তম সভা গত বুধবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যরা ড. আনোয়ার হোসেন খান এমপি, মহিউদ্দিন আহমেদ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam