শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেষ মিনিটের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

  |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

শেষ মিনিটের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

লেগানেস ২ - ৩ রিয়াল মাদ্রিদ

লেগানেসের বিপক্ষে ম্যাচ বলেই কি না, খুব একটা ভাবনা ছিল না রিয়াল মাদ্রিদ ভক্তদের। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ম্যাচে খুব একটা ভুগতে হবে না এমনই প্রত্যাশা ছিল সকলেরই। কিন্তু শেষ পর্যন্ত লেগানেসই ভোগালো রিয়াল মাদ্রিদকে। ২ গোলে পিছিয়ে পড়ার পরেও রিয়ালের জালে তারা পুরেছে দুই গোল।

কিন্তু রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলার নয়। লড়েছে ম্যাচের শেষ পর্যন্ত। সেটার ফলও তারা পেয়েছে একেবারে হাতেনাতে। ম্যাচের ৯৩তম মিনিটে স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়ার গোল তাদের এনে দেয় দারুণ এক জয়। লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল গেল কোপা দেল রের ফাইনালে।

চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। কিন্তু তারপরেও লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা দলটা রিয়ালের রক্ষণে ভয় ধরিয়েছিল। প্রথম ৮ মিনিটেই লস ব্লাঙ্কোসদের গোলমুখে ছিল ৪ শট।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com