শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংসদ নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা : কুয়েতে বিজয় উৎসব

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত

সংসদ নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা : কুয়েতে বিজয় উৎসব

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কুয়েতে বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে ৯ ফেব্রুয়ারি কুয়েতের সেবদী এলাকার একটি রিসোর্টে এ আয়োজন করা হয়।

কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ মনছুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মখাই আলী, কুয়েত শাখা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন, রাজনৈতিক কাউন্সিলর মনিরুজ্জামান, পাসপোর্ট ভিসা বিষয়ক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, কুয়েত আওয়ামী লীগের সহ সভাপতি আ. মন্নান, সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি তৌহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, কুয়েত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলা উদ্দিন আলা, লোকমান হোসেন লোকমান।

অনুষ্ঠানের প্রথম পর্বে কুয়েতে বসবাসরত বিভিন্ন পরিবারের নারীরা বাহারি রকমের দেশি পিঠা নিজ হাতে তৈরি করে নিয়ে আসেন। রাষ্ট্রদূত এসব দেশীয় পিঠার স্টল ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের পরিদর্শনের পর আগত অতিথিদের আপ্যায়নের জন্য উন্মুক্ত করা হয়।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখতে আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত আতিকুজ্জামান তার বক্তব্যে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে আহ্বান জানান। বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে মাতৃভূমিকে এগিয়ে নিতেও বাংলাদেশি প্রবাসীদের আহ্বান জানান তিনি।

পরে কুয়েতের প্রবাসী বাংলাদেশি স্বনামধন্য বিভিন্ন শিল্পীদের কণ্ঠে পরিবেশন হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসবে কুয়েতের প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com