ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 198 বার পঠিত
সংগৃহীত ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টার পরিবর্তে ৩০ এপ্রিল বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam