শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালনা পর্ষদের পরিচালক ম. মনিরুজ্জামান খান (প্রতিনিধি পরিচালক বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধান, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন।

কনফারেন্সে গত বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জনসহ বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com