শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকে `জেনারেটিভ এআই এবং ব্যাংকিং খাতে এর প্রয়োগ’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকে `জেনারেটিভ এআই এবং ব্যাংকিং খাতে এর প্রয়োগ’  শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘জেনারেটিভ এআই এবং ব্যাংকিং খাতে এর প্রয়োগ’ শীর্ষক একটি কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাৎপর্য ও ব্যাংকিং খাতে আগামী দিনের প্রভাবের উপর আলোচনা করেন। তিনি আগামী দিনে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে সবাইকে দক্ষ হওয়ার আহ্বান জানান।

দ্য কম্পিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য খোন্দকার আতিক-ই-রব্বানী, এফসিএ ব্যাংকিং খাতে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যতের উপর বিস্তারিত আলোকপাত করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ৭০ জন কর্মকর্তা কনফারেন্সে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com