অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 101 বার পঠিত
সংগৃহীত ছবি
সাউথইস্ট ব্যাংক সম্প্রতি মার্কিন ব্যাংক জেপি মরগান চেজের সহায়তায় সাউথইস্ট ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ‘ট্রানজিশনিং টু আইএসও ২০০২২’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। জেপি মরগান চেজ ব্যাংকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাহী পরিচালক ও প্রডাক্ট সল্যুশন বিশেষজ্ঞ শিবু থমাস এতে প্রশিক্ষণ প্রদান করেন।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মশালার উদ্বোধন করেন।
জেপি মরগান চেজ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ অফিস প্রধান সাজ্জাদ আনাম, সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam