ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ২২ মে ২০২৪ | প্রিন্ট | 92 বার পঠিত
সংগৃহীত ছবি
সোনালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিইও (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলী।
ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ এবং সমন্বয়কারী জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান। কর্মশালায় ব্যাংকের অন্যান্য ডিএমডি, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam