ব্যাংক ডেস্ক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 94 বার পঠিত
সংগৃহীত ছবি
মঙ্গলবার ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ বি এম রুহুল আজাদ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ ও গোপাল চন্দ্র ঘোষ।
Posted ১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam