ব্যাংক ডেস্ক9 | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 176 বার পঠিত
সংগৃহীত ছবি
গ্রাহকদের চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে শরিয়াভিত্তিক চারটি আমানত স্কিম চালু করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। গত ৩০ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন আমানত সেবাগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এই ডিপোজিট প্রোডাক্টস হলো নবাবি-মুদারাবা মিলিওনিয়ার প্লাস, আমির-মুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণ-মুদারাবা ডাবল স্কিম ও উপার্জন-মুদারাবা মাসিক আয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, সিআইপিএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam