শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হাউস অব লর্ডসে ‘ডিপ্লোমেটস’র সেমিনার

প্রবাস পাতা ডেস্ক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   142 বার পঠিত

হাউস অব লর্ডসে ‘ডিপ্লোমেটস’র সেমিনার

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের হাউস অব লর্ডসে ডিপ্লোমেটস ম্যাগাজিনের উদ্যোগে ‘জাতি গঠন: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে চ্যালেঞ্জ ও অর্জন’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করেন।

হাউস অব লর্ডসে বাঙালি কমিউনিটির একমাত্র সদস্য ব্যারনেস উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আশফাক এ খান, ডা. বিশ্বজিৎ রায়, এ.এইচ নুরুজ্জামান, ডা. সাহিদী বিলান, সিএলআর. শাম ইসলাম, প্রকৌশলী মো. জ্যোৎস্না ইসলাম, স্নিগ্ধা কুন্ডু মিষ্টি, অলোক সাহা, নাজিনুর রহিম ও শাহাগীর বখত ফারুক।

ব্যারনেস উদ্দিন বলেন, বাংলাদেশ অগ্রযাত্রার সঠিক পথে আছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ থেকে আসা ডিপ্লোমেটস ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় বন্ধুপ্রতিম প্রতিটি রাষ্ট্রেরই সহযোগিতা রয়েছে।

ডিপ্লোমেটস ঢাকা ও লন্ডন থেকে একযোগে প্রকাশিত একমাত্র ম্যাগাজিন। এর প্রকাশনা অনুষ্ঠান ঐতিহ্যবাহী হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হয়। ম্যাগাজিনটি এখন থেকে নিয়মিত লন্ডন থেকে প্রকাশিত হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক সেমিনার, প্রথম জেনোসাইড কর্নার ও অন্যান্য বিষয়ে সবাই ডিপ্লোমেটসের কার্যক্রমের প্রশংসা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com