শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব শাহিদুল ইসলাম গ্রেফতার

  |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব শাহিদুল ইসলাম গ্রেফতার

হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব শাহিদুল ইসলাম গ্রেফতার

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিবকে মোহাম্মদ শাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় মতিঝিলস্থ কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১২ মে আদালত বীমা কোম্পানিটির একজন কর্মকর্তার দায়েরকৃত সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতার পরোয়ানা জারি করেন। আদালতের সেই নির্দেশ বাস্তবায়নে আজ তাকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

শাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, সিলেটে হোমল্যান্ড লাইফের বোর্ড মিটিং ও উন্নয়ন সভা বাবদ ৪ লাখ ৭৩ হাজার টাকা গ্রাহণ করে তা ফেরত দেননি এবং বীমা গ্রাহকদের কাছ থেকে ফেরত আসা ৪/৫ হাজার চেক দাবি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক নিজের হস্তগত করেছেন।

সূত্র মতে, গত ১৩ ফেব্রুয়ারি হোমল্যান্ড লাইফের দাবি বিভাগের ৪ কর্মকর্তা শাহিদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি জিডি (নং- ১১১১) করেন। ওই জিডিতে একই ধরণের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব পদ থেকে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোহাম্মদ শাহিদুল ইসলামকে টার্মিনেট করা হয়।

এ বিষয়ে খিলগাঁও থানার এএসআই বেলাল হোসেন বলেন, শাহিদুল ইসলাম নামে হোমল্যান্ড লাইফের একজন কর্মকর্তাকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে খিলগাঁও থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় মতিঝিল থানার পুলিশও সঙ্গে ছিল।

এএসআই বেলাল হোসেন আরো বলেন, শাহিদুল ইসলামকে আমাদের থানার কোন মামলায় গ্রেফতার করা হয়নি। একটি সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতারের নির্দেশ ছিল আদালতের। সেই নির্দেশ বাস্তবায়নে তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com