শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চলমান সংকট নিরসনে ৩ মাসের জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

  |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চলমান সংকট নিরসনে ৩ মাসের জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চলমান সংকট নিরসনে ৩ মাসের জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চলমান সংকট নিরসনে ৩ মাসের জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এই ৩ মাসের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে। গত সোমবার (৫ মে) বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিআরএ জানিয়েছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের বিবাদমান দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে গত ২৮ এপ্রিল এবং ৫ মে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে সভা করে আইডিআরএ।

গত ২৮ এপ্রিল সভায় কোম্পানির সদস্যগণ কোনরূপ ঐকমত্যে পৌঁছতে না পারায় বর্তমান সংকট নিরসনে উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে অথবা সমঝোতা না হলে পৃথকভাবে কোম্পানি পরিচালনার একটি কর্মপরিকল্পনা কর্তৃপক্ষকে দাখিল করার জন্য অনুরোধ করেন। গত ৫ মে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত সভায় তারা পৃথক কর্মপরিকল্পনা পেশ করেন।

তবে কর্মপরিকল্পনাগুলোতে চলমান সংকট নিরসনের জন্য কোনরূপ সঠিক পদক্ষেপের কথা বলা হয়নি বিধায় তা অপর্যাপ্ত, অকার্যকর এবং অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সভায় পরিচালনা পর্ষদের উভয় পক্ষের ৭ সদস্য উপস্থিত ছিলেন। সভায় কর্তৃপক্ষের সদস্যরাও বক্তব্য রাখেন এবং উভয়পক্ষকে একত্রে কাজ করার আহবান জানান এমতাবস্থায় নিরপেক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ প্রদান অত্যাবশ্যক বলে উভয় পক্ষ স্বীকার করে।

বৈঠকে উপস্থিত সকলের বক্তব্য এবং যুক্তি শোনার পর কোম্পানির বৃহৎস্বার্থে কোম্পানির পরিচালনা পর্ষদের সকলের মতামত, ঐকমত্য এবং অনাপত্তির ভিত্তিতে সভায় ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো-

কর্তৃপক্ষ কর্তৃক হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা আইন ২০১০ এর ৮০ (৪) ধারার আওতায় ৩ মাসের জন্য প্রশাসক নিয়োগ করা হবে। এই ৩ মাসের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে। নিয়োগের প্রস্তুতি হিসেবে অতিদ্রুত পত্রিকায় বিজ্ঞাপণ প্রকাশ করতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে।

এ ছাড়াও প্রশাসক নিয়োগের পর পরিচালনা পর্ষদের সভা আহবান করতে হবে এবং ইতোপূর্বে আহবানকৃত পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করতে হবে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা এসব সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি প্রদান করেন। আইডিআরএ’র সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীমা আইন ২০১০ এর ৮০ (৪) ধারায় বলা হয়েছে, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে ৩ মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যাবে না:
তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ অপরিহার্য পরিস্থিতি বিবেচনায় উক্ত সময় সীমা আরো ৩ মাস বর্ধিত করতে পারবে৷
আর উপ-ধারা ৫ এ বলা হয়েছে, উপ-ধারা (৪) এ নির্ধারিত সময়ের মধ্যে কোন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ পূরণ করা না হলে কর্তৃপক্ষ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য একজন প্রশাসক নিয়োগ করতে পারবে এবং কর্তৃপক্ষ যেরূপ নির্ধারণ করবে কোম্পানি তদানুযায়ী উক্ত প্রশাসকের বেতন ও অন্যান্য সুবিধাদির যাবতীয় ব্যয় নির্বাহ করবে৷

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(314 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com