শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১০ জন নিয়েও পাচুকার বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

১০ জন নিয়েও পাচুকার বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ

১০ জন নিয়েও পাচুকার বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ

ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন রাউল অ্যাসেন্সিও। স্বাভাবিকভাবেই এরপরের সময়টায় লস ব্লাঙ্কোসদের ওপর আক্রমণের ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষ পাচুকা। কিন্তু রিয়ালের গোলবারে ছিলেন থিবো কর্তোয়া। ক্লাব বিশ্বকাপের রেকর্ড ১০ সেইভ করে ম্যাচটা দলের পক্ষে এনেছেন এই বেলজিয়ান। 

সঙ্গে জ্যুড বেলিংহাম, আর্দা গুলের এবং ফেদেরিক ভালভার্দের তিন গোল নিশ্চিত করেছে রিয়ালদের দারুণ এক জয়। নর্থ ক্যারোলাইনার শার্লটে রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। পাচুকার একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল।

এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আলোন্সো। আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছিল রিয়াল।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com